মা তুমি কোথায়

মা - তুমি কোথায় (মে ২০১৬)

আসিফুর রহমান
  • 0
  • ৩০৯
আজ আমি অনেক বড়
চলতে পারি একা,
খুব কি মা দরখার ছিল
এমন বড় হওয়া?

ফিরে পেতে চাই সেই শৈশব
যেথায় ছিলে তুমি,
তোমায় কোলে মাথা রেখে
ঘুমিয়ে যেতাম আমি।

নিজ হাতে পারতাম না খেতে
দিতে তুমি খাইয়ে,
কেউ কি মা পারবে আজ
সেই দিনগুলো দিতে ফিরিয়ে?

আজ আমি ভীষন একা
তুমি নেই পাশে,
খোকা আজ ডাকে না কেউ
বসায় না তো মা কাছে।

মা তুমি কোথায় আজ
আছো কতো দূরে,
তোমার ছেলে ভীষন একা
তাই কাদছে নীরবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৪ এপ্রিল - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬